আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৭:০৯ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা বাইপাস এলাকার নিউ শাপলা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে লিলি বেগম (১৯) নামের থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার দলিয়ারবন গ্রামের মো. নুরুল হকের মেয়ে। এ সময় পুলিশ মালিক কিংবা পরিচালনাকারী কাউকে না পেয়ে হোটেলটি তালাবদ্ধ করে দেয়। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে হোটেলের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে একটি নম্বর থেকে হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ রয়েছে বলে জানানো হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় পায়। একপর্যায়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লিলি বেগমের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ ঘটনাস্থলে এবং হোটেল কর্তৃপক্ষকে না পেয়ে হোটেলটি তালাবদ্ধ করে রেখেছে। এ ছাড়া যিনি মোবাইল ফোনে কল করে লাশের তথ্য দিয়েছিলেন সেটিও বন্ধ পাওয়া গেছে। পুলিশ বিস্তারিত তদন্ত করছে। ওই তরুণী কবে এই হোটেলে উঠেছিলেন সেটি প্রাথমিকভাবে জানা যায়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা