সিলেটে অর্থমন্ত্রী

‘খালেদা জিয়ার বুদ্ধির অভাব রয়েছে’

সিলেট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বুদ্ধির অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বিরোধী শক্তি কার্যকরী হলে দেশে সুস্থ রাজনৈতিক ধারা বিদ্যমান থাকে। তথাকথিত আন্দোলনের নামে খালেদা জিয়া দেশকে অনেক দুর্বল করে দিয়েছেন।
বুধবার রাতে সিলেটে সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক সিলেট প্রেসক্লাবের জমকালো অভিষেক ও ফ্যামিলি নাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ সরকারের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করে। কারণ সরকার অনেক সময় অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। যে কারণে নিজের ভুল চোখে পড়ে না। সংবাদ মাধ্যমের সমালোচনা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।
অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী সিলেট প্রেসক্লাবের অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করেন। এর আগে ভাষা আন্দোলনে অবদানের জন্য অর্থমন্ত্রীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সিলেট প্রেসক্লাব অভিষেক কমিটি ২০১৬ এর আহ্বায়ক ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, বৃটিশ এমপি স্টিফেন স্টিমস ও জন রিড এমপি।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি