নদীতে খুঁজেও নাঈমকে পায়নি ডুবুরি দল, ২ দিন পর লাশ ভেসে উঠলো

সিলেট প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ২১:১৭ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২১:১৭

সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় সুরমা নদী থেকে জান্নাতুল নাঈম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের জনগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি এলাকার তারিফ মিয়ার ছেলে।
 
বুধবার (২৯ মার্চ) বিকালের দিকে রবইকান্দি এলাকার ৩নং রোডের পাশে নদী থেকে লাশটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
 
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুরমা নদীর কিন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন নাঈম। খবর পেয়ে ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজির না পেয়ে অভিযান সমাপ্ত করে। বুধবার বিকালে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, নাঈম সুরমা নদীর কিন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সেই ব্যক্তি। লাশের গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা