পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে বন্ধুকে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৩, ১০:১৮ আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১০:১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তাজুদ আলী (৪০)। তিনি সুরমা ইউনিয়নের আহমদনগর গ্রামের বাসিন্দা ছিলেন। আটক সোহেল মিয়ার (৩২) বাড়ি একই ইউনিয়নের কদমতলী গ্রামের রিফাত আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে উপজেলার কাটাখালী বাজারে ব্যবসার পাওনা টাকা আদায় নিয়ে তাজুদ ও তার বন্ধু সোহেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল মিয়া, সেলিম মিয়া ও জুয়েল মিয়া তাজুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, এ ঘটনায় সোহেলকে পুলিশ আটক করেছে। সেলিম ও জুয়েল পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

/আরআর/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক