‘আমেরিকার মানুষ দেশ চালান না, প্রধানমন্ত্রী তাদের কাছে দৌড়াননি’

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১৮:০৫আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:০৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমেরিকার মানুষ দেশ চালান না। মার্কিনিদের কাছে আমি দৌড়াই না, শেখ হাসিনা দৌড়াননি। তারা আমাদের বন্ধু। যারা দৌড়ায় তাদেরকে প্রশ্ন করেন আমি কেন তার জবাব দেবো?’

বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজারের একটি অভিজাত হোটেলে জেলার উন্নয়ন সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একপক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষা করা যায় না। সবাই মিলে রক্ষা করতে হয়। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়। পরিবেশ, জাতি ও মানসিকতার উন্নয়ন করা আমাদের দায়িত্ব।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারাই নির্বাচনে আসবেন প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন।’

দ্রব্যমূল্য নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চাহিদা বেশি ও জোগান কম থাকায় বাজারে দাম বেড়েছে। দেশ বর্তমানে কিছুটা আর্থিক চাপে রয়েছে, অচিরেই আবারও গতি ফিরবে। বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল অবস্থায় চলছে। করোনার আগে যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে নেই। এ জন্যই মাঝে মাঝে ফিল করেন, উন্নয়নের গতি কমে গেছে। অচিরেই এই গতি অর্জন করতে পারবো।’

সেমিনারে লন্ডন প্রবাসী মকিস মনসুরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের