নির্বাচন কমিশন যে আদেশ দেবে পুলিশ তা পালন করবে: আইজিপি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ১৩:৫৬আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫:০০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করবে। কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হলিখেলা চলছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুলিশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীর পুলিশ লাইন্সে জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। একসময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ। অনুষ্ঠানে আইজিপি ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান