এবার চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আওয়ামী লীগ নেতার

সিলেট প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪

সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এসএম নুনু মিয়ার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্রমিকনেতা মো. ময়না মিয়া সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। মামলায় নুনু মিয়াকে একমাত্র আসামি করা হয়। মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মিছবাহুর রহমান আলম। তিনি বলেন, ‘বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমানকে নিয়ে সম্প্রতি উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, আক্রমণাত্মক আচরণ ও মানহানিকর বক্তব্য দেন। একইসঙ্গে মুহিবুর রহমানকে ভয়ভীতি দেখিয়েছেন। এজন্য মেয়র মুহিবুর রহমানের পক্ষে মামলা করেছেন শ্রমিকনেতা মো. ময়না মিয়া। মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।’

এর আগে গত ৩০ আগস্ট বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমানকে একমাত্র আসামি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. নুরুল হক। উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এ মামলা করা হয়। মামলায় মুহিবুর রহমান ছাড়াও আরও তিন জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলাও গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এই মামলার বাদী পক্ষের আইনজীবী আজিজুর রহমান সুমন বলেন, ‘আদালতে মামলা দায়েরের সময় আমরা প্রমাণাদি দাখিল করেছি। শুনানি শেষে তদন্তের জন্য পিবিআইয়ের কাছে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।’ 

বিশ্বনাথ আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, পৌর মেয়র মুহিবুর রহমান আওয়ামী লীগের কেউ না। একসময় জাতীয় পার্টির নেতা ছিলেন। এরপরও নিজেকে আওয়ামী লীগ নেতা দাবি করে বিশ্বনাথ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ফেসবুকে নানা সমালোচনা করে যাচ্ছিলেন। এ নিয়ে সম্প্রতি চেয়ারম্যান নুনু মিয়ার সঙ্গে মেয়র মুহিবুর রহমানের বিরোধ দেখা দেয়। একে-অপরকে কটাক্ষ করে ফেসবুকে লেখালেখি করেছেন। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। অনুসারীদের দিয়ে একে-অপরের বিরুদ্ধে মামলা করিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা