হবিগঞ্জের বাহুবলে যুব সংহতি নেতার লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৮

লাশ উদ্ধার হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. রফিক মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারো আউলিয়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে ভোরে রফিক মিয়ার বাড়ির সামনে রক্তের দাগ, গেঞ্জি, ব্যবহৃত রক্তমাখা কুড়াল ও লুঙ্গি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসব উদ্ধার করে। নিহত রফিক মিয়া মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের জামা-কাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহির মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে।
/জেবি/ এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম