সিলেটে ধাওয়া-পাল্টাধাওয়ায় ৫ পুলিশ আহত, আটক ৮ বিএনপি নেতাকর্মী

সিলেট প্রতিনিধি 
২৯ অক্টোবর ২০২৩, ২৩:১১আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২৩:১১

সরকার পতনের এক দফা দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট নগরের বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজারে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পিকেটারদের ইটের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে।

রাতে এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, হরতালের দায়িত্ব পালনকালে পিকেটারদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুড়িয়ে দেওয়া হয়েছে একটি রিকশা

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই ভুলন দেব, এএসআই ইলিয়াস রহমান, কনস্টেবল দিদার হোসেন, মুদ্দাচ্ছির ও শফিকুল ইসলাম শাকিব।

আটককৃতরা হলেন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কোতোয়ালি থানাধীন নগরীর মধুশহীদ ১৩১/১১৬ সং বাসার মীর্জা জালালি মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম জালালী পংকী, সুনামগঞ্জ জেলার রংগার চর আমবাড়ি এলাকার আব্দুর রউফের ছেলে ইমরান আহমদ (২২), কোতোয়ালি থানাধীন কাজলশাহস্থ নবাব রোডের ৮৬ নম্বর বাসার সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম (২১), দোয়ারাবাজার থানার কান্ডারগাঁও ইউনিয়নের নুরুউদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৭), দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার সেরু মিয়ার ছেলে নাদিম আহমদ (২০), একই এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে ওয়াহেদুল ইসলাম শহিদ (২৭)।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘শান্তিপূর্ণভাবে সিলেটের মানুষ হরতাল পালন করছেন। অথচ পুলিশ বিনা উসকানিতে বিএনপির নেতাকর্মীদের কর্মসূচিতে বাধা দিয়েছে। সেইসঙ্গে কোনও কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম