নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মিসবাহ উদ্দিন বললেন ‘মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম’

সিলেট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৪

সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। পরে তা গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

এই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে একই আসন থেকে জাকের পার্টির প্রার্থী আবদুল হান্নান প্রার্থিতা প্রত্যাহার করেন। তারা দুই জনে নির্বাচন থেকে সরে যাওয়ায় অনেকটা ‘প্রতিদ্বন্দ্বিতাহীন’ অবস্থানে রয়েছেন মোমেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়া শেষে মিসবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিল করে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে রাজনীতি করছি। আগামীতেও একই আদর্শে রাজনীতি করবো। নৌকার প্রার্থীর হয়ে নির্বাচনে প্রচারণা চালাবো।’

এবার সিলেট-১ আসনের পাশাপাশি সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মিসবাহ উদ্দিন। কিন্তু কোনও আসনে দলীয় মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন পান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আর সিলেট-৩ আসনে পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সিলেট-১ আসনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচ জন। এর মধ্যে আছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইসুফ আহমদ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আবদুল বাছিত।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান