মেলা থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ১৫:০৯ আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৫:০৯

হবিগঞ্জের লাখাইয়ে গ্রাম্য মেলা থেকে ফেরার পথে বুধলাল দাস (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত বুধলাল দাস হেলারকা‌ন্দি গ্রামের মহারাজ দাসের ছেলে।

লাখাই থানার ওসি তদন্ত চম্পক ধাম জানান, নিহত বুধলাল দাস বুধবার (১০ জানুয়ারি) রাতে স্থানীয় হাওর ভরপূর্ণি এলাকায় একটি গ্রাম্য মেলায় যান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে মেলা থেকে বাড়িতে ফেরার পথে হাওরের নির্জন স্থানে কয়েকজন যুবক তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত করেছে। দ্রুতই তাদের আটক করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা