হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৬, ১৫:২১আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:২১

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ সফর আলী (৩৫), ফজল মিয়া (৩২) ও জলিল মিয়াকে (৩১) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের মধু মিয়ার পুত্র আব্দাল মিয়ার সঙ্গে একই গ্রামের আজমান মেম্বারের ভাতিজা নিজামের পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শেবুল মিয়া (২০), আয়াত আলী (৩০), জলিল মিয়া (২৫), জালাল মিয়া (২৮), ফজল মিয়া (৩০), রিপন মিয়া (১৫) আম্বর আলী (৬০), আব্দুল খালেক (২৫), সিরাজুল মিয়া (২৫), আমিরুল (১৮), মশ্বব আলী (৫৫), মিনা বেগম (৩৫), জাহাঙ্গীর (২৫), মর্তুজ আলীসহ (৩৮) কমপক্ষে ৪০ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন,  বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের