সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে।

আহতদের মধ্যে সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদি হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জ্বল মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আনোয়ার হোসেনের আপন ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সঙ্গে গ্রামের মনফর মিয়ার (নিহত আনোয়ার হোসেনের বেয়াই) দীর্ঘদিন কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের সেই জমিতে রবিবার মনফর মিয়ার লোকজন ধানের চারা রোপণ করে। এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় আনোয়ার হোসেনসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর চেষ্টাকালে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালে কর্মরত ডাক্তার মনি রানি তালুকদার আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, ‘নিহত আনোয়ার হোসেনের লাশ সুরতহাল প্রতিবেদন লিখে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক