আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

সিলেট প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ১৩:৩২ আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৩:৪১

সিলেটের ফেঞ্চুগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জুনেদ ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ভাই জাহেদ। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন এ তথ্য জানান।

জুনেদ বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।

ওসি বলেন, ‘মঙ্গলবার সকালে জুনেদসহ কয়েকজন একটি মামলায় হাজিরা দিতে সিলেট আদালতে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি রুকনপুর গ্রামে পৌঁছানো মাত্র একদল সন্ত্রাসী গাড়িটির গতিরোধ করে। অস্ত্র দিয়ে অতর্কিত হামলায় চালায়।’

তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে জুনেদের ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজন আহত হন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/আরকে/
সম্পর্কিত
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র?
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা