গরমে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর

সিলেট প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ১৮:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮:৪৪

তীব্র গরমের কারণে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেছেন, ‘নির্বাচন যেন উৎসবমুখর, অংশগ্রহণমূলক হয় সেজন্য আমরা প্রতি মুহূর্ত কাজ করছি। তবে তীব্র তাপপ্রবাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।’

শনিবার (২৭ এপ্রিল) ‍বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, ‘উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনও পক্ষপাতমূলক আচরণ করা হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধ পরিকর।’

ইসি বলেন, ‘নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধ পরিকর।’

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী, আনসার ও ভিডিপি সিলেটের উপপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা প্রশাসক সিলেট শেখ রাসেল হাসান, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট মো. আবদুল হালিম খান।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেটের সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ; সুনামগঞ্জের দিরাই ও শাল্লা; মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হচ্ছে। এ ১১ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম