শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠক

৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ, মানবেন না আন্দোলনকারীরা

সিলেট প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১২:১২আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:১২

শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার (১৭ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বিকাল ৩টার মধ্যে হল ছাড়তে হবে। তবে অফিসের কার্যক্রম খোলা থাকবে।

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ইউজিসি ও শাবি সিন্ডিকেট কর্তৃক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবো। এখন পর্যন্ত শাবির কোনও শিক্ষার্থী হল ত্যাগ করেনি, করবেও না।

এদিকে, মঙ্গলবার রাতেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

/এফআর/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান