নিখোঁজের দুদিন পর আ.লীগ কর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩

নিখোঁজের দুই দিন পর সুনামগঞ্জের ছাতকে জিয়াউর রহমান (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংচাপইর ইউনিয়নের মহদী গ্ৰাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিয়াউর রহমান ওই গ্রামের মৃত আলমাস আলী ময়নার ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার এবং সিংচাপইর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) আকরাম হোসেন বলেন, ‘বস্তাবন্দি লাশের হাত বাঁধা ছিল। মুখমণ্ডলও পচে গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর বস্তার ভেতর ঢুকিয়ে ফেলে রেখে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

স্থানীয়রা জানান, মহদী গ্ৰামের ছোট খালে সাদা একটি বস্তার মধ্যে লাশ সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খাল থেকে বস্তা খুলে ভেতরে হাত বাঁধা অবস্থায় জিয়াউর রহমানের গলিত লাশটি উদ্ধার করে।

নিহতের ভাতিজা সিংচাপইর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল বলেন, ‘গত রবিবার রাতে আমার চাচা নিখোঁজ হন। আমাদের পরিবার আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। চাচার সঙ্গে স্থানীয় কিছু লোকের রাজনৈতিক বিরোধ রয়েছে। তারাই চাচাকে হত্যা করেছে বলে ধারণা করছি।’

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিন্দ্র পাল বলেন, ‘জিয়াউর রহমান আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বড় ভাই মৃত আজিজুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। এই এলাকায় আওয়ামী লীগের লোকজন খুবই কম। ফলে জিয়াউরসহ তার পরিবারের সঙ্গে স্থানীয় রাজনৈতিক বিরোধ রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক