ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চণ্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার (২৭) এবং একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর ছেলে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (২৬)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। ঘোরাফেরা শেষে তারা ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

/এমএস/এএম/
সম্পর্কিত
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা