দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ

সিলেট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ২১:৪৭ আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২১:৪৭

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমাম খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় বাসা থেকে নিহতের স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

নিহত ইমাম রুহুল আমিন গোলাপগঞ্জের ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

পুলিশের দাবি, শুক্রবার রাতের কোনও এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথমে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করে বাসার খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয়-স্বজনকে জানান, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার সন্ধ্যার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচে লাশ পান।

জানা যায়, নিহত মাওলানা রুহুল আমীন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে নাদিয়াকে বিয়ে করেন। রুহুল আমীনের সঙ্গে তার দীর্ঘদিন ধরেই কলহ চলে আসছিল।

গোলাপগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা