ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৬আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৬

মৌলভীবাজার জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে সাত রোহিঙ্গা নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন । ঘটনাটি ঘটেছে শনিবার (৯ নভেম্বর) রাত অনুমান দেড়টার দিকে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভারত থেকে অবৈধপথে নাজিম উদ্দিন ও তার স্ত্রী দিলারা বেগম, তাদের ৫ শিশু সন্তান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায় । এ সময় দিলারা ও তার কোলে থাকা শিশু সন্তান সোহানা গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে পাঠান। পরে রবিবার বিকালে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোহিঙ্গা নাজিম উদ্দিন জানান, বিএসএফের এক সৈনিক এক রাউন্ড গুলি করে। ওই গুলি তার স্ত্রী ও সন্তানের গায়ে লাগে। পরে আরও গুলি করতে চাইলে অস্ত্রে গুলি আটকে যায়। পরে তারা দ্রুত বাংলাদেশের ভেতর ঢুকে পড়েন। প্রায় দুই বছর আগে তার শাশুড়িকে দেখার জন্য যান ভারতে। দালালের মাধ্যমে ফেরার পথে সীমান্তে গুলিবিদ্ধ হয় তার স্ত্রী ও এক সন্তান।

তবে মৌলভীবাজার জেলার কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তার সঠিক কোনও তথ্য দিতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, কুলাউড়া উপজেলার মুরইছড়া অথবা জুড়ী উপজেলায় লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার রাতে সীমান্তে বিজিবির টহল জোরদার ছিল। এ ধরনের ঘটনা তাদের জানা নেই।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম