মৌলভীবাজারে ডাকাত সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ২২:৩০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২২:৩০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা-বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় তিন ডাকাতকে আটক হয়। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার শ্রীপুর ও লঙ্গুরপার গ্রামে।

নিহত ব্যক্তির নাম আলাল আহমদ (৪৫)। তিনি সিলেটের মোগলাবাজার এলাকার বাসিন্দা। একই ঘটনায় পিটুনিতে আহত হয়েছেন আরও তিন জন। পরে তাদের আটক করে পুলিশ।

মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালেহ আহমেদ বলেন, প্রায় ১০ থেকে ১৫ জনের ডাকাত দল গত রাতে আমার বাসায় ডাকাতি করতে আসে। ডাকাতির প্রস্তুতির সময় আমাদের এলাকার চা-বাগানের নৈশপ্রহরীরা ‘পাগলা ঘণ্টা’ বাজান। এ সময় আশপাশের সবাই এসে এক ডাকাতকে ধরে পিটুনি দেন। এতে একজন মারা যান। বাকি ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তীর ছোড়া হয়। এতে তীরবিদ্ধ হয়ে তিন ডাকাত আহত হন। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ধারালো দায়ের কোপে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকনজি বলেন, ‘পিটুনিতে একজন মারা গেছেন। আহত অবস্থায় কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের আব্দুল মালেক ও মাধবপুর ইউনিয়নের লঙ্গুর পার গ্রামের সেজুল মিয়াকে আটক করা হয়। আহত আব্দুল মালেক ও জসিম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ডাকাত সুজেল মিয়াকে কমলগঞ্জ থানায় আটক রাখা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক