ওলামা দলের কুমিল্লা-মৌলভীবাজার ও সিলেট মহানগরের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা দক্ষিণ জেলা, মৌলভীবাজার জেলা ও সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা ও সদস্যসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে মো. জিয়াউর রহমান মজুমদারকে আহ্বায়ক ও মো. ইকবাল হোসেন নোমানকে সদস্যসচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি আব্দুল হেকিমকে আহ্বায়ক ও কাজী মো. আব্দুর রহিম মজুমদারকে সদস্যসচিব করে মৌলভীবাজার জেলা ওলামা দলের ১১১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া মঈন উদ্দিন ফয়েজকে আহ্বায়ক ও মাশহুদ আহমদকে সদস্যসচিব করে সিলেট মহানগর ওলামা দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তিনটি কমিটির অনুমোদন দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৬ অক্টোবর সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলা ওলামা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক