কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো নিষিদ্ধ ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’

নড়াইল প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৯

নড়াইলের লোহাগড়ায় সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। তাতে ছাত্র সংগঠনটির ভয়ংকর রূপে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) রাতে কিছু সময়ের জন্য এটি চলে। তবে ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর কোনো এক সময় লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের  প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’ পরে কেউ একজন সেই ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে।  ঘটনা জানার পরে রাতেই কলেজ ক্যাম্পাসে আসেন লোহাগড়ার ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েত বলেন, ‘খবরটি শোনা মাত্র কেন্দ্রে জানানো হয়েছে। তবে কে বা কাদের ইন্ধনে এমন কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার রিনাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এমএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক