হবিগঞ্জে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি

এই সরকার বিচার না করলে আগামীতে জনগণের সরকার হাসিনার বিচার করবে

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নির্বিচারে বিগত সময়ে গুম, খুন, নিপীড়ন নির্যাতনের দায়ে ও ছাত্র-জনতাকে হত্যার অপরাধে খুনি হাসিনার বিচার করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার খুনি হাসিনার বিচার যদি না করে আগামীতে জনগণের সরকার খুনি হাসিনার বিচার করবে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে হবিগঞ্জে বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন চৌধুরী মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ আরও অনেকেই।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান