কিস্তিতে ঘুষ নেওয়া সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ২১:৩৩ আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২১:৩৩

সিলেটের বিশ্বনাথ থানার এক উপপরিদর্শকের (এসআই) কিস্তিতে ঘুষের টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই এসআইয়ের নাম আলীম উদ্দিন।

মঙ্গলবার রাতে সিলেট পুলিশ সুপারের আদেশে আলীম উদ্দিনকে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে গতকাল দুপুরের দিকে ফেসবুকে আলীম উদ্দিনের ঘুষ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি টিনের চালার ঘরে বসে আছেন দুই ব্যক্তি, সামনে টেবিল। দুই ব্যক্তির মধ্যে একজন পোশাকধারী পুলিশ সদস্য। তবে অন্যজনকে দেখা যাচ্ছে না। তবে তার কথা শোনা যাচ্ছে। এ সময় একজনকে টাকা গুনে পুলিশ সদস্যের হাতে দিতে দেখা যায়।

পুলিশ সদস্যকে টাকা দেওয়ার সময় ভিডিও করা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বিশ হাজার আছে রাখুক্কা এখন। আর ইয়ো...খিতা...না কই বিশ রাখুক্কা।’ এ সময় পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘বিশই লাগব।’ টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘ইয়ো করতা ওইবা আমারে ছাড়া চার্জশিটর...আমি হিনো গিয়া নকল তুলতে পারতাম না, আপনে ইনো দিলাইতা ওইবা।’ এ সময় ওই পুলিশ সদস্য এতে সায় না দিলে ভিডিওতে তৃতীয় এক ব্যক্তিকেও পুলিশ সদস্যকে অনুরোধ করতে শোনা যায়। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘সোনা মামানু রেবা।’ টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘আপনে ইনো দিলাইবা আমি কইমু কোর্ট তনে তুলছি।’ পুলিশ সদস্য বলেন, ‘আমি ইনো দিলে তুমারে সই ছাড়া দিমু।’ এ সময় টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘এমনেই তো ওয়...অন্যখানতনে তুলতাম টাকা দি। তে মামু-ভাগনা খাই না কেনে, খাইয়া ইয়ো করি না কেনে, ইগু কিজাতের মাত।’ এ সময় পুলিশ সদস্য বলেন, ‘সই ছাড়া...সই ছাড়া। টাকা দেওয়া ব্যক্তি বলেন, আমি কোর্ট তাকি তুললে...কোর্ট তাকি তো তুলমু সইসহ।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার আসামিদের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে এসআই আলীম উদ্দিন আসামিপক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ নেন। ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের ফয়সল আহমদ (৩২)। ঘুষ নেওয়ার পরও আসামি গ্রেফতার করেন আলিম উদ্দিন। টাকা দিয়েও কাজ না হওয়ায় ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় হাজতে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান এসআই। এ ঘটনায় ফয়সল মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার বরাবর আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অভিযুক্ত এসআই আলীম উদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা