বড়লেখায় অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা, আটক ৪

শ্রীমঙ্গল প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২১:৪০আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:৩৩

মৃতের প্রতীকী ছবি মৌলভীবাজারের বড়লেখায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শরিফা বেগমকে (২৩) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ি ও ননদদের বিরুদ্ধে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেন।
শরীফা ওই এলাকার কাতারপ্রবাসী সাদিকুর রহমানের স্ত্রী। বড়লেখা থানার
সোমবার বিকেলে বড়লেখা সদর ইউনিয়নের মহদিকোনা গ্রাম এ ঘটনা ঘটে। পরে পুলিশ সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাশুড়ি ও তিন ননদসহ চারজনকে আটক করেছে বড়লেখা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- শরিফার শাশুড়ী মিনারা বেগম, তার তিন ননদ হুমায়রা বেগম (২৪), হানিফা বেগম (২২) ও হাজেরা বেগম (২৭)।
মঙ্গলবার আটককৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন বিকেলে শরিফা বেগমের বাবাকে পেটের ব্যথায় তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। সংবাদ পেয়ে নিহতের বাবা-মা এসে শরিফার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন শরিফার বাবা।

ওসি জানান, শরিফার গলায়, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে বলেও জানান ওসি মনিরুজ্জামান।

এসআই/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম