হবিগঞ্জে গরু খড় খাওয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৬:২৫ আপডেট : ০৫ মে ২০২৫, ১৭:০৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরু ধানের খড় খাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ অবস্থায় গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু পার্শ্ববর্তী হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে সকালে দুই পক্ষের নারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হন। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক টেঁটাবিদ্ধ কমপক্ষে ১৫ জনকে সিলেট ও ঢাকায় পাঠান।

বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা