মৌলভীবাজারে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০২৫, ২১:০৩ আপডেট : ২৬ মে ২০২৫, ২১:০৩

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় রোজিনা বেগম (৪০) নামে এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে ও স্থানীয় নবদূত পাঠশালা কেজি স্কুলের প্রধান শিক্ষক।

আহতরা হলেন- ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষানীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভাষানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সকালে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম। খবর পেয়ে জালাল মিয়া মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া ও মনির মিয়াসহ কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে বাধা দিতে এলে প্রতিবেশী রোজিনাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোজিনা বেগম স্থানীয় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক