মৌলভীবাজার সীমান্তে ২৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ মে ২০২৫, ১৫:৪৫ আপডেট : ৩০ মে ২০২৫, ১৫:৪৫

মৌলভীবাজারের কমলগঞ্জের বাগিছড়া ও চম্পাছড়া এবং জুড়ী উপজেলার রাজকি সীমান্ত দিয়ে শিশুসহ ২৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (৩০ মে) সকালে বিজিবি বিভিন্ন সীমান্ত থেকে তাদের আটক করে।

জুড়ী রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম বলেন, ‘নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত থেকে ১০ জনকে আটক হয়। এর মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে জানান, তাদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাদের ঠেলে পাঠিয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করার পর থানায় হস্তান্তর করা হবে।’

আটক ব্যক্তিদের কাছ থেকে তথ্যের বরাত দিয়ে বিজিবির ক্যাম্প কমান্ডার বলেন, ‘ওই ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ আগে ভারতে চলে যান। সেখানে হরিয়ানা রাজ্যে দিনমজুরের কাজ করতেন। চলতি মাসের  ৯ মে সেখানকার ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের মোবাইল ফোন ও পরিচয়পত্র জব্দ করে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কমলগঞ্জ উপজেলার পৃথক দুটি সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের ভারত থেকে ঠেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আজ ভোর চারটার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগিছড়া থেকে ৫ জন ও চম্পাছড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়।

শ্রীমঙ্গল ৪৬-বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও ৫২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক