সড়কে গাছ ফেলে একসঙ্গে ২০ গাড়িতে ডাকাতি, আহত ৮

মৌলভীবাজার প্রতিনিধি
০১ জুন ২০২৫, ০৯:১৭ আপডেট : ০১ জুন ২০২৫, ০৯:১৭

মৌলভীবাজার কমলগঞ্জের লাউয়াছড়া সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক স্থানে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, পিকআপসহ ২৫/৩০টি যানবাহনের যাত্রীদের নগদ টাকাসহ  মালামাল লুট করে নেয়। তাদের হামলায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহত ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়। শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ ১৫/২০ জন। তবে আহত অনেক যাত্রীর নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে বৃষ্টির সময় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক এলাকায় সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল ডাকাত। দেশীয় অস্ত্র নিয়ে ১৫-২০ জনের মুখোশ পরা ডাকাতদল প্রায় ঘণ্টাব্যাপী ২০/২৫টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ি চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।

আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কমলগঞ্জের আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে আমার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন ৮ জনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ডাকাতির ঘটনায় পুলিশ তৎপর রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক