বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৭:৫৮ আপডেট : ০১ জুন ২০২৫, ১৯:৩৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, ‘প্রদীপ বৈদ্যের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে। প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতেন। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।’

তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্যদের নিয়ে কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক