পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেছে দুই শিক্ষার্থী, একজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ০৮:৫০ আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:৫০

মৌলভীবাজারের জুড়ীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেসে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়ায় ঘটনাটি ঘটে।

পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যাওয়া শিক্ষার্থীর নাম মাহবুব হাসান রিয়াদ (১৪)। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী পাখি মিয়ার ছেলে। স্থানীয় জুড়ী জালালিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, বিকালে বাড়ি থেকে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার ওপর দিয়ে পাহাড়ি ঢলে হাঁটতে গেলে দুই জন একসঙ্গে স্রোতে ভেসে যায়। সহপাঠী ফাহিমের সাঁতার জানা থাকায় বেঁচে যায়। কিন্তু রিয়াদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে মারা যায়।

এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজ করে সোমবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ফাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
তীব্র পানির সংকটে ইসরায়েল
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক