ভিকারুননিসা পড়ুয়া মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, ডুবে দুজনই মারা গেছেন

মৌলভীবাজার প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১০:০৪ আপডেট : ১০ জুন ২০২৫, ১০:০৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাবুল ব্রিকসের স্বত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তার ১৬ বছরের মেয়ে পানিতে ডুবে মারা গেছেন।

সোমবার (৯ জুন) বিকেলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মেয়ের নাম হালিমা মোহাম্মদ (১৬)। সে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। 

জানা গেছে, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার নিজ বাড়ির পুকুরের পানিতে বিকাল ৪টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে মারা যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী  নুরুল ইসলাম জানান, বাবুল ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়েকে বাড়ির পুকুরে সাঁতার শেখাতে গিয়ে বিকাল ৪টার দিকে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমেছে।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, হাসপাতাল থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক