বড়লেখায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ৬, চোরাই মালামাল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৭:৪২আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭:৪২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুটি মন্দিরে চুরির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৮ জুন) বিকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দোহালিয়া গ্রামের রুহেল আহমদ (৩০), মুছেলগুল গ্রামের আবু তায়েব আহমদ সাজু (২৮), বর্ণি নোয়াগাঁও এলাকার নুর হোসেন (৪০), কুমারশাইল এলাকার জাকির হোসেন (৩১), মাধবগুল এলাকার শাহ আলী (৪২), মৌলভীবাজার মিরপুর দক্ষিণ এলাকার আলাল মিয়া (৩৮)। 

পুলিশ জানায়, গত ১২ জুন রাতে বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ভব ঠাকুরের আখড়ায় চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১৩ জুন মন্দির কমিটির সভাপতি মঞ্জু লাল দে বড়লেখা থানায় মামলা করেন। এরপর গত ২৬ জুন রাতে একই উপজেলার দক্ষিণভাগ সার্বজনীন দেবস্থলী মন্দিরে চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৭ জুন বড়লেখা থানায় মন্দির কমিটির সভাপতি থানায় মামলা করেন। এরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, ‘অভিযানে প্রথমে রুহেল আহমদকে দক্ষিণভাগ বাজারের রেললাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে বড়লেখার মাধবগুল এলাকার শাহ আলীর ভাঙারির দোকান থেকে এবং অন্য আসামিদের বাড়ি থেকে চুরি হওয়া মন্দিরের মালামাল উদ্ধার করা হয়। নুর হোসেনের দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে চুরির কাজে ব্যবহৃত একটি কাটার, একটি হেমার, তিনটি হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি মন্দিরের ১১টি পিতলের ঘট, দুটি ঘণ্টি, দুটি পুষ্প থালা, পিতলের একটি প্রদীপ, আটটি কাঁসার থালা, পাঁচটি কাঁসার বাটি, একটি পিতলের কলসি উদ্ধার করা হয়। এসব মালামাল দুটি মন্দিরের প্রতিনিধিরা নিজেদের বলে শনাক্ত করেছেন। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে মন্দিরে চুরির ঘটনায় কোনও ধরনের সাম্প্রদায়িক উসকানির প্রমাণ মেলেনি। এটি কেবলই চুরির ঘটনা। অন্য কোনও উদ্দেশ্য নেই।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
সর্বশেষ খবর
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি