‘বৈষম্যবিরোধী নেতা’ পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, যুবকের দুই মাসের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ২৩:১৭ আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২৩:১৭

সিলেটের ওসমানীনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অপরাধে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ওই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ইউএনও জয়নাল আবেদীন বলেন, ‘মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) একাধিক কর্মকর্তাকে হুমকি, সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুরের হুমকি দিতেন। সোমবার অফিসে এসে আবার হুমকি দেন। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থ ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ‘ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও আহ্বায়ক কমিটি দেওয়া হয়নি। ওই যুবক ভুয়া। আমাদের কোনও উপজেলায় কমিটি নেই। হুমকি দেওয়া মাহবুবুরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মাহবুবুরের বিষয়ে জানতে ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদের মোবাইলে কল করা হলেও রিসিভ করেননি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিকালে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জন্মদিনেই কারাগারে আশুতোষ, ৫ দিনের কারাদণ্ড সিজেপির দুই নেতার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা