সাদা পাথর চুরির ঘটনায় গ্রেফতার ৫

সিলেট প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১২:১৫আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:১৫

সিলেটের কোম্পানীগঞ্জের পাথর লুট ও চুরির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলার পর এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া (পিচ্চি কামাল), একই গ্রামের কামাল মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও কোম্পানীগঞ্জের নাজিরগাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে আবুল কালাম (৩২)। এ ছাড়া ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে গ্রেফতার হন কোম্পানীগঞ্জের লাছুখাল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও একই গ্রামের শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে  (৩৫) ডাম্প ট্রাক ভর্তি সাদা পাথরসহ গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে আটকদের খনিজ সম্পদ অধিদফতরের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

তিনি জানান, এ পর্যন্ত সন্দেহভাজন পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া পাথর উদ্ধার ও জজড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে, পর্যটন কেন্দ্র ও সরকারি গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় শুক্রবার (১৫ আগস্ট) রাতে থানায় ১৫০০ থেকে ২০০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক আনোয়ারুল হাবির।

মামলার বিবরণে বলা আছে, অজ্ঞাত কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছে, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান