হবিগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, মা-বাবা আটক

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ০২:৫৮আপডেট : ২৯ মার্চ ২০১৬, ০৩:০৮

  লাশ উদ্ধার হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুদিন পর নিজ বাসা থেকেই ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুর মা ও বাবাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ওই নিখোঁজ শিশু ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।  মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন এ তথ্য জানান।  
এর আগে শনিবার  শিশুটি নিখোঁজ রয়েছে বলে তার বাবা রজব আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি মোল্লা মনির হোসেন জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঈসমাইলের বাবা ও মাকে আটক করেছে। তিনি আরও জানান, সোমবার রজব আলীর ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এক পর্যায়ে গ্রামের লোকজন ঘর তল্লালি করে ধানের গোলার  নিচে ইসমাইলের লাশ খুঁজে পায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের