মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ২১:৩৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২১:৩৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে ভেতরে ছুরিকাঘাতে ইমরুল মিয়া (৪০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমরুল মিয়া বনগাঁও গ্রামের সুনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসান খালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ ওই গ্রামের আতিক মিয়ার ছেলে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

পরে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্স নিতে থানায় গেলে জাবেদ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে ইমরুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গত ২ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রুশেল মিয়া হঠাৎ ইমরুলের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

স্থানীয় মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা