সিলেটে উদ্ধার আগুনে পোড়া লাশটি সুনামগঞ্জের লন্ডনপ্রবাসীর

সিলেট প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯

সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর থেকে আগুনে পোড়ানো ও গলায় দড়ি বাঁধা অবস্থায় এক যুক্তরাজ্যপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে স্থানীয় লোকজন অজ্ঞাত একটি লাশ দেখতে পান। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়। পরে দুটি ইউনিট এসে আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করে।

পরিচয় শনাক্ত হওয়ার পর জানা যায়, নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ও লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। বাবার নাম মৃত সামছু মিয়া।

পুলিশ জানায়, বোরহান উদ্দিন শফি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেট এয়ারপোর্ট থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের শরীরের একাধিক স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন ছিল। গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় দেখা গেছে। লাশের পাশে একটি লবণের প্যাকেট পাওয়া গেছে। ফলে ঘটনাটি রহস্যজনক বলছেন স্থানীয় লোকজন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‌প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর পরিচয় গোপন এবং আলামত নষ্ট করার জন্য লাশে আগুন দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মামলাটি কোন থানায় দায়ের করা হবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পর নির্ধারিত হবে।

 

/এএম/
সম্পর্কিত
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা