গরু ঘাস খাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে প্রবেশ করে ঘাস খায়।

এ ঘটনায় গরুটি খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুলাল মিয়া ও লিটন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া চৌধুরী জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুলাল মিয়া ও লিটন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা