হবিগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল শুরু

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৪

সিলেটে শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধের পর অবশেষে পুনরায় চালু হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টা থেকে সব রুটে পরিবহন স্বাভাবিকভাবে চলতে শুরু করলে স্বস্তি ফিরে আসে সাধারণ যাত্রীদের মধ্যে।

শুক্রবার সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে হানিফ পরিবহন ও হবিগঞ্জ–সিলেট এক্সপ্রেস পরিবহনের স্টাফদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বাসটি সিলেট পৌঁছালে হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ–সিলেট এক্সপ্রেসের এক স্টাফকে মারধর করে গুরুতর আহত করে।

এই ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ–সিলেট, হবিগঞ্জ–শ্রীমঙ্গল, হবিগঞ্জ–মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ হয়ে পড়ায় কর্মজীবী মানুষ, রোগী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি স্বাভাবিক করতে বিকালে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সিলেট বিভাগীয় শ্রমিক নেতা মইনুল ইসলাম মোবাইল ফোনে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপকে ঘটনার সুষ্ঠু বিচার ও সমাধানের আশ্বাস দেন।

আলোচনার পর সমঝোতায় পৌঁছালে বিকেল সাড়ে ৫টা থেকে সব রুটেই বাস চলাচল পুনরায় শুরু হয়। সড়কগুলোতে ধীরে ধীরে যান চলাচল বাড়লে যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আমরা শ্রমিকদের নিয়ে আলোচনায় বসেছিলাম, পবিত্র রমজান মাসে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ও সিলেট বিভাগীয় শ্রমিক নেতা মইনুল ইসলাম আমাদের শ্রমিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠুভাবে সমাধান করার আশ্বাস দেওয়ায় পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
জামালপুর থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক