পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ১৯:৫৩ আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:৫৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিগুলি গ্রামে এ ঘটনা। 

ওই গ্রামের বাসিন্দা জুনেদ আহমদ জানান, সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আশপাশের ক্ষেতের জমিতে পানি জমে যায়। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের কৃষিজমির পানিতে খেলতে নামে তিন শিশু। ক্ষেতের পাশে মাটি কেটে একটি বড় ডোবা তৈরি করা হয়েছিল। সেখানেও পানি জমে ছিল। খেলার একপর্যায়ে তিন শিশু সেখানে গিয়ে ডুবে যায়। এক পথচারী বিষয়টি দেখে চিৎকার করেন। তখন স্থানীয় লোকজন এসে শিশুদের উদ্ধার করে রবিরবাজারে একজন চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক