হাওরে নিখোঁজের একদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৭ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওর থেকে নিখোঁজের একদিন পর সজলু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাড়াগাঁও হাওর থেকে পানি থেকে লাশটি উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। সজলু মিয়া তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ৯টায় সজলু মিয়া মাছ আহরণ করতে হাওরে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি।

মঙ্গলবার দুপুরে হাওরের পানিতে সজলু মিয়ার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
হাওরের ১৬০ প্রজাতির মাছ গেলো কোথায়?
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা