হাওরে ধান কাটার শ্রমিক সংকট নিরসনে শুল্ক স্টেশন ও বালুমহাল বন্ধ ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ২৩:৪০ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ২৩:৪০

সুনামগঞ্জের তাহিরপুরের হাওরের বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে উপজেলার তিনটি স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনাপাথর পরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে যাদুকাটা নদীতে বালু উত্তোলনও বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সীমান্তজুড়ে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী মাইকিং করে জানানো হয়, উপজেলার বিভিন্ন হাওরে বর্তমানে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। উপজেলার একমাত্র বোরো ফসল দ্রুত ঘরে তুলতে যাতে কোনও ধরনের শ্রমিক সংকট না দেখা দেয়, সে লক্ষ্যে তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বড়ছড়া, চারাগাঁও ও বাগলী স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনা পাথর পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি যাদুকাটা নদীতে বালু উত্তোলন কার্যক্রমও এই সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম বলেন, ‌‘স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে হাওরের ধান কাটায় শ্রমিক সংকট দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে প্রায় ১০ হাজার শ্রমিক ধান কাটার কাজে যুক্ত হতে পারবেন।’

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ‘কৃষকদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়ছড়া, চারাগাঁও ও বাগলী স্থল শুল্ক স্টেশন বন্ধ রাখার পাশাপাশি যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক হাওরের ধান কাটার কাজে অংশ নিতে পারবেন। সময়মতো ধান ঘরে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি মৌসুমে শ্রমিক সংকট অনেকটাই কমে আসবে।’ 

তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, ‘হাওরে ধান কাটার শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যাদুকাটা নদীর বালুমহাল ও তাহিরপুরের বড়ছড়া চারাগাও বাগলী শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক