কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১৮:৫৯ আপডেট : ১১ জুন ২০২৬, ১৮:৫৯

হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এতে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে ‘ছাত্র-ছাত্রী ও সচেতন এলাকাবাসীর’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারী কলেজছাত্রীরা জানান, স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল আহমেদ ও তার সহযোগী শাহিন তালুকদার দীর্ঘদিন ধরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি তারা ওই ছাত্রীকে ধর্ষণের হুমকিও দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন তারা।

সড়ক অবরোধের খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

/এএম/ 
সম্পর্কিত
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠকস্থলের কাছে বিক্ষোভ, পুলিশের বাধা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা