ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১৭:৫৯আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৭:৫৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনে অবস্থিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সোমবার (২০ জুলাই) বিকাল ৩টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে কমলগঞ্জ থানা ও ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসেন। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে একজন পা পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ কল করে সহায়তা চান। ৯৯৯ নম্বর থেকে বিকাল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায়। অভিযান শেষে বিকাল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অন্য পর্যটকরা সুস্থ আছেন।

/এএম/ 
সম্পর্কিত
আঙুরক্ষেত ও তারাভরা আকাশের সৌন্দর্য্য দেখতে যেতে পারেন এই জায়গায়
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ