লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ১৫:০৩ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৫:০৩

যুক্তরাজ্যের লন্ডন শহরে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। তিনি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়িতে মাতম চলছে।

মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামে একটি মসজিদের মাইকে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। পরে তার জানাজার সময় জানানো হবে বলেও সেখানে বলা হচ্ছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছেলেবেলা থেকেই মাছুম আহমদ যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এর মধ্যে কয়েকবার তিনি দেশে এসেছিলেন। তার এক কন্যা সন্তান রয়েছে। বাবা ছাড়া মাছুমের পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করছেন।

নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া বলেন, স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ তাদের বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা খুলে দিলে পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। তিনি হ্যাঁ, বলার পর পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনও জানতে পারিনি।’ তার ভাইয়ের লাশ পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

নিহতের বাবা আমির আলী বলেন, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে ছোট ছেলে মারুফ মোবাইল ফোনে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানায়। তবে কী কারণে ছেলেকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি।’ মাছুমের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, তাদের কাছে এ সংক্রান্ত কোনও তথ্য নেই। গ্রামে মাইকিং করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, হয়তো তারা পারিবারিকভাবে এটি করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
যুক্তরাজ্যের আদালতে বোরকা-নিকাব পরে হাজির অভিবাসনবিরোধী ব্যক্তি
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা