কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০

শরতের সাদা মেঘ যেন নেমে এসেছে পাহাড়ি ছড়ার কোলে। সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে ফুটে থাকা কাশফুলে নতুন রূপে সেজেছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর উঁচু-নিচু সবুজ চা-বাগানের বুক চিরে বয়ে চলা পাহাড়ি ছড়ার দুই পাশে এখন বইছে শরতের পসরা। ছড়ার দুই পাশের বালুচরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবনের শুভ্রতা মোহিত করছে পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের।  

শ্রীমঙ্গল শহর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে ভানুগাছ সড়কসংলগ্ন বেলতলী ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এলাকার ভুড়ভুড়িয়া ছড়ার পাড়ে দেখা মিলেছে এই দৃশ্যের। প্রায় এক কিলোমিটার এলাকজুড়ে বিস্তৃত এই কাশফুলের বালুচর এখন শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণীয় সাময়িক পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

প্রতি বছর আগস্টের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই কাশবনগুলোর সৌন্দর্য টিকে থাকে। এই দুই মাস স্থানীয় মানুষ ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটির দিনে হাজারো পর্যটক ভিড় জমান এখানে। চা-বাগানের গাঢ় সবুজের সঙ্গে কাশফুলের সাদা রঙের এমন মিতালি দেখতে পেরে উচ্ছ্বসিত দূরদূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা।  

উঁচু-নিচু সবুজ চা-বাগানের বুক চিরে বয়ে চলা পাহাড়ি ছড়ার দুই পাশে এখন বইছে শরতের পসরা

পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসা পর্যটকরা জানান, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এই খোলা আকাশের নিচে বাতাসে দোল খাওয়া কাশফুলের রাজ্য এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। তবে পর্যটকদের অনেকে অজান্তেই ফুল ছিঁড়ে বা গাছের ভেতরে প্রবেশ করে প্রকৃতি নষ্ট করায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে পর্যটকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় ট্যুর গাইড রাসেল আলম ও শ্যামল দেব বর্মার ভাষ্যমতে, কাশফুলের অপরূপ সৌন্দর্য যেকোনো পর্যটকের মন কেড়ে নেয়। শরৎকালের এই অন্যতম প্রধান আকর্ষণ এখন শ্রীমঙ্গলের পর্যটনেও যোগ করেছে এক নতুন মাত্রা।

ঘুরতে আসা ঢাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, গন্তব্য ছিল লাউয়াছড়া উদ্যানে। হঠাৎ গাড়িতে বসে চোখে পড়লো কাশবনে। গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। মনটা ভরে গেছে। খুবই ভালো লাগলো।

ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মঈন উদ্দিন বলেন, ‘সাদা ও সবুজের মিলনমেলার পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি ছড়ার কোলে ঘুরে বেড়ানোর অনুভূতি অন্যরকম। কাশফুলের সাদা রঙে মনটা প্রফুল্ল হয়ে গেছে।’

/এএম/ 
সম্পর্কিত
বুড়িগঙ্গার বুকে ইতিহাসের গল্প, নারায়ণগঞ্জের মেরি এন্ডারসনে এক বিকাল
শুধু টুইন টাওয়ার নয়, মালয়েশিয়ায় লুকিয়ে আছে আরও কত বিস্ময়
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সর্বশেষ খবর
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্ব তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ঢাকা
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্ব তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ঢাকা
সীমান্ত এলাকায় একজনের কাছে মিললো সাড়ে ৩ কেজি স্বর্ণ
সীমান্ত এলাকায় একজনের কাছে মিললো সাড়ে ৩ কেজি স্বর্ণ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী