ইলিয়াসের পর এবার এএসআই অতনুর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৪:৫৮ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:০১

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার দৃশ্য দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এএসআই অতনু বণিক। একপর্যায়ে ওই ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার দৃশ্য ধারণ করা হয়। টাকা চাওয়া ও হস্তান্তরের পুরো ঘটনাটি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে জানতে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে, এএসআই অতনু বণিকের ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে আমি পুলিশ লাইনে মিটিংয়ে আছি। মিটিং থেকে বের হয়ে ভিডিওটি দেখে তারপর কথা বলব।

এর আগে সোমবার (৫ অক্টোবর) একই থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের ঘুষ গ্রহণ সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে, ‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়া লাগবে’ এমন কথা বলতে শোনা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে চুনারুঘাট থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চলছে নিরাপত্তা তল্লাশি
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
সর্বশেষ খবর
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’