রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৬ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৭:৪১

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলার বল নিয়ে গত সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের এক ইজিবাইক চালকের সঙ্গে ময়মনসিংহা হাটির এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বীরনগর গ্রামের ইজিবাইক চালককে মারধর করেন ময়মনসিংহা হাটির ওই যুবক। এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে তাহিরপুর বাজারে বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে বীরনগর গ্রামের লোকজনের সঙ্গে ময়মনসিংহা হাটির লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই উত্তেজনা ছড়িয়ে পড়ে বীরনগরের পাশের জয়নগর, লক্ষ্মীপুর, ধুতমা গ্রামের লোকজনের মধ্যেও। পরে এই চার গ্রামের লোকজন ময়মনসিংহা হাটির লোকজনের সঙ্গে সংঘর্ষের জন্য রাত থেকেই প্রস্তুতি নেন। 

মঙ্গলবার মধ্যরাতে বীরনগর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় সবাইকে শনির হাওরের পাড়ে উপস্থিত হয়ে সংঘর্ষে অংশ নেওয়ার জন্য। বুধবার সকালে পাঁচ গ্রামের লোকজন মাঠে জড়ো হলেও সেখানে পুলিশ উপস্থিত থাকায় সংঘর্ষ হয়নি। দুপুরে এক পক্ষ নৌকায় ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন পাঁচ গ্রামের লোকজন। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। যদিও পুলিশ বলছে, সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল বলেন, ‘মঙ্গলবার রাত থেকেই ওই গ্রামগুলোতে পুলিশ মোতায়েন ছিল। এমনকি ওসব গ্রামের লোকজনের সঙ্গে কথা বলাও হয়েছিল। তারপরও সংঘর্ষে জড়িয়েছে। এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, ‘মসজিদে মাইকিং করে যারা সংঘর্ষে উসকানি দিয়েছে, তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সাংবাদিকদের ওপর হামলাকারীরা ভিডিওতে স্পষ্ট, তবু অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রশাসনের
সর্বশেষ খবর
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি